শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে ভুয়া নারী জজ আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফজিলত জাহান নীলা (৩৮) নামে এক ভুয়া নারী জজকে আটক করা হয়েছে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজিমুল হায়দার সদর থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করেন। আটককৃত নীলা চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের হাজী বাড়ির মৃত আনোয়ারুল হকের মেয়ে। সে ইতিপূর্বে সদর উপজেলার তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা ও ঢাকার মধ্য বাড্ডায় একটি কোচিং সেন্টারে কাজ করেছেন বলে জানা গেছে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজিমুল হায়দার বলেন, আটক নীলা ভূমি উন্নয়ন কর সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার আমার অফিসে আসেন। এ সময় সে নিজেকে পটুয়াখালীর সহকারী জজ পরিচয় দিলে তার আচরণে সন্দেহ হয়। বুধবার তাকে আবার অফিসে আসতে বলি। এর মধ্যে নীলার বিষয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারি পটুয়াখালীতে ফজিলত জাহান নীলা নামে কোন সহকারী জজ নেই। পরে বুধবার সে অফিসে আসলে তাকে আটক করা হয়। নীলা লিখিত বক্তব্যে দোষ স্বীকার করায় তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১