সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

হাসপাতালে মির্জা ফখরুল

আকাশবার্তা ডেস্ক :

হঠাৎ অসুস্থ বোধ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাসচিব গুলশান অফিসে ছিলেন। সেখানে অসুস্থবোধ করায় সোমবার (২০ ফেব্রুয়ারি) সোয়া ১২টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। মহাসচিবকে দুপুর ১টা ১৬ মিনিট ইউনাইটেড হাসপাতালের কার্ডিয়াক এইচডিইউতে নেয়া হয়েছে।

গত ১৫ জানুয়ারি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতাল থেকে গত ১৭ জানুয়ারি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফেরেন বিএনপি মহাসচিব।

এরপর গত ১০ ফেব্রুয়ারি সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা ফখরুল। ৭৫ বছর বয়সী এই রাজনীতিবিদ সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা নেন। সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করে পাঁচ দিন পর ১৬ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930