মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

দাদাগিরি করে ক্ষমতায় আসার সুযোগ নেই : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

এখন আর দাদাগিরি করে ক্ষমতায় আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩’ উপলক্ষে আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভার সভাপতি বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগকে একটি মিছিল-মিটিংও করতে দেয়নি। আমরা তো সেসবের প্রতিশোধ নেইনি। যারা আগুন নিয়ে খেলে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে। কিভাবে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে?

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গোয়েন্দা সংস্থার রির্পোট ও অসমাপ্ত আত্মজীবনী বের না হলে ভাষা অন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হতো। পঁচাত্তরের ১৫ আগস্টের পর সব ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। এ দেশকে আমরা  উন্নত দেশ হিসেবে গড়বো। তাই আর যাই হোক দানবদের হাতে বাংলাদেশের জনগণকে ফেলে দিতে পারি না।

তিনি বলেন, দুর্বৃত্তরা যেন দেশের মানুষকে নিয়ে ছিনিমিনি না খেলতে পারে সে দিকে খেয়াল রাখতে হবে। বিএনপি ক্ষমতায় থাকতে দেশকে খুবলে খুবলে খেয়েছে। তারা বিদেশে টাকা পাচার করেছে। আমরা বিদেশ থেকে ইতোমধ্যে পাচারকৃত ৪০ কোটি টাকা ফেরত এনেছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১