সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা: ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নেভাদায় বিমান দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার রাতে পশ্চিম নেভাদায় এ দুর্ঘটনা ঘটে।

বিমানটি নেভাদার স্টেজকোচের কাছে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় পাইলট, নার্স, প্যারামেডিক, রোগী ও রোগীর স্বজন মারা গেছেন। মার্কিন বিমান সংস্থা কেয়ার ফ্লাইট এসব তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে কেয়ার ফ্লাইট লিখেছে, দুর্ঘটনায় বিমানে থাকা সবাই মারা গেছেন বলে নিশ্চিত করেছে সেন্ট্রাল লিয়ন কাউন্টির ফায়ার সার্ভিস। বিষয়টি নিয়ে আমরা শোকাহত। মৃতদের পরিবারকে বিষয়টি দ্রুত জানানো হচ্ছে।

লিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। ১১টা ১৫ মিনিটে আমাদের কাছে খবরটি পৌঁছায়। তবে, কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। কারণ উদঘাটনে তদন্ত চলছে।

প্রসঙ্গত, বিমানটি ছিল রেমসা (রিজিওনাল ই্মারজেন্সি মেডিকেল সাভির্সেস অথোরিটি) হেলথের। জরুরি চিকিৎসা সেবায় কাজ করে এ সংস্থাটি।

সূত্ র: সিএনএন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031