সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় পদযাত্রায় গিয়ে মারা গেলেন বিএনপি নেতা

সারা বাংলা ডেস্ক :

চুয়াডাঙ্গায় ১০ দফা দাবিতে বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচি চলাকালে অসুস্থ হয়ে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বাবলু (৫২) মারা গেছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে পদযাত্রা চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স পার হলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি।

সহকর্মীরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবাইদা জামান জয়া বলেন, ‘বিকেল সাড়ে চারটার দিকে আব্দুল জব্বারকে হাসপাতালে নিয়ে আসা হয়।কিছুক্ষণ পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।’

চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপির ১০ দফা দাবিতে শনিবার বিকেল ৩টার দিকে পৌর এলাকার ভিমরুল্লাহ থেকে পদযাত্রাটি শুরু হয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে যাচ্ছিল। চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের কাছে পৌঁছালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আব্দুল জব্বার।

দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

আব্দুল জব্বার বাবলু ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031