সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

প্রধানমন্ত্রী আমার বাড়িতে আসবেন, এজন্য আমি খুবই খুশি : রাষ্ট্রপতি

আকাশবার্তা ডেস্ক :

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, টুঙ্গিপাড়া কতোবার গিয়েছি তা হিসাব করে বলতে পারব না। যতোবারই সেখানে গেয়েছি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে রিসিভ করেছেন। প্রধানমন্ত্রী কাল মিঠামইনে আসছেন এবং আমার বাড়িতেও আসবেন। এজন্য আমি খুবই খুশি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইনের কামালপুরে নিজবাড়িতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আমি যখন ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী ছিলাম। তখন বঙ্গবন্ধু আমার পক্ষে প্রচারণার জন্য মিঠামইনে এসেছিলেন। তখন এমন পরিবেশ বা সুযোগ ছিল না যে বঙ্গবন্ধু আমার বাড়িতে আসবেন। মিঠামইন বাজার থেকে আমি বঙ্গবন্ধুকে আমার বাড়ি দেখিয়েছিলাম। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও ১৯৯৮ সালে আমার বাড়ি কোথায় এটা দেখছেন। কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আসতে পারেন নাই। তিনি হাসপাতালের সামনে হেলিপ্যাডে নেমেছিলেন। কিশোরগঞ্জ থেকে প্রধানমন্ত্রীকে বহন করার জন্য দুটি রিকশা এনেছিলাম।

হেলিপ্যাড থেকে কিছু পথ রিকশা ধাক্কা দিয়ে ও কিছু পথে হেঁটে গেছেন প্রধানমন্ত্রী। বাড়িতে আর নিয়ে আসতে পারিনি। কারণ বাড়ির যে বর্তমান গেইট সেখানে তখন নৌকা ও লঞ্চ ভিড়তো। এজন্য বাড়িতে আসাটাই সম্ভব ছিল না। কিন্তু এখন আমার বাড়ির কাছেই হেলিপ্যাড। সমাবেশও আমার বাড়ির সামনে। তিনি আমার বাড়িতে আসছেন এ জন্য আমি খুবই খুশি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930