সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতা করছে কিনা খতিয়ে দেখা হচ্ছে

আকাশবার্তা ডেস্ক :

সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৮ মার্চ) সকালে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে তারা নাশকতার পথে হাটছে কিনা সেটা খতিয়ে দেখছি। দেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা প্রধানমন্ত্রীর নির্দেশে তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।এই সময়ে এ ধরণের ঘটনা রহস্যজন।

এর আগে গত শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার কেশবপুর গ্রামে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত হন এবং ৩০ জন গুরুতর আহত হন।

এরপর রবিবার রাজধানীর সায়েন্সল্যাবের শিরিন ম্যানসনের বিস্ফোরণে ৩ জন নিহত হন। এর একদিন পর মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত দুই শতাধিক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930