সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

টাইগারদের বোলিং তোপে দিশেহারা ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক :

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে শুরুতেই ডেভিড মালানের উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ক্রিজে আসা মইন আলিকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সল্ট। এরপর ইংলিশদের আরও তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকে দুই ইংলিশ ওপেনার ফল সল্ট ও ডেভিড মালান। প্রথম ওভারে বোলিংয়ে আসেন তাসকিন আহমেদ। এক চারের সাহায্যে ১০ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। ওভারের প্রথম বলেই চার মারেন সল্ট। এই ওভার থেকে ৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

এরপর ইনিংসের তৃতীয় ওভারে ফের বোলিংয়ে আসেন তাসকিন। ওভারের দ্বিতীয় বলে ডেভিড মালানকে আউট করেন তাসকিন। দলীয় ১৬ রানে ৮ বলে ৫ রান করে সাজঘরে ফিরে যান মালান। মালানের বিদায়ের পর ক্রিজে আসেন মইন আলি। ওভারের চতুর্থ বলে চার মারেন মইন আলি। এই ওভারে থেকে ৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

ইনিংসের চতুর্থ ওভারে আবারো বোলিংয়ে আসেন মুস্তাফিজ। ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকান সল্ট। এই ওভার থেকে ৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ৮ রান দেন তাসকিন। এরপর ছষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন নাসুম আহমেদ। এই ওভারে ১৩ রান দেন নাসুম।

এরপর ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে ফিল সল্টকে আউট করেন অধিনায়ক সাকিব। দলীয় ৫০ রানে ১৯ বলে ২৫ রান করে সাজঘরে ফিরে যান সল্ট। এরপর ক্রিজে আসা ইংলিশ অধিনায়ক জস বাটলারকে সাজঘরে ফেরান পেসার হাসান মাহমুদ। দলীয় ৫৫ রানে বাটলারকে বোল্ড করেন হাসান। ৬ বলে ৪ রান করে ফিরে যান বাটলার।

বাটলারের বিদায়ের পর ক্রিজে আসেন বেন ডাকেট। ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসে মইন আলিকে আউট করেন মেহেদী মিরাজ। দলীয় ৫৭ রানে ১৭ বলে ১৫ রান করে আউট হন মইন। মইন আলির বিদায়ের পর ক্রিজে আসেন স্যাম কুরান। শেষ খবর পর্যন্ত ১১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৭ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930