সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

প্রধানমন্ত্রীর দাম্ভিকতা বেড়েছে : ফখরুল

আকাশবার্তা ডেস্ক :

বুধবার (১৫ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ‘আমার রাজনীতির রোজনামচা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নিত্যপণ্যের দাম বাড়ানো হয়েছে জনগণের পকেট কেটে নেয়ার জন্য। বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটার ফন্দি করা হয়েছে। রিজার্ভ খালি করে ঋণ নিচ্ছে, টাকা ছাপাচ্ছে সরকার। কোথাও জবাবদিহিতা নেই। সমাজ, সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধকে কেড়ে নিয়ে ক্ষমতাসীনরা দেশকে চরমভাবে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে। এর কোনো বিকল্প নেই। শুধু জাতীয় নির্বাচনেই নয়, সুপ্রিম কোর্ট বারের ভোটেও চুরি করছে আওয়ামী লীগ। তাদের নেশা-পেশা হচ্ছে চুরি। সব খাতে চুরি করছে আওয়ামী লীগ। তারা বরাবরই গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা ধ্বংস করেছে। তাদের একমাত্র লক্ষ্য চুরি। আওয়ামী লীগ প্যাথলজিক্যাল চোর।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে রাতে ব্যালটে সিল মেরে বাক্স ভরা ছিল। উল্টো বিএনপিপন্থি এক হাজার আইনজীবীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। ক্ষমতায় থাকতে যা যা করার তা-ই করছে আওয়ামী লীগ।

গণতন্ত্র ও স্বাধীনতায় যারা বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে বিএনপি কঠিন লড়াই করছে দাবি করে মির্জা ফখরুল বলেন, যখন কোনো একনায়কের দাম্ভিকতা বাড়ে, তখন পতন ত্বরান্বিত হয়। দেশের মানুষ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

দেশের ৪২ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের বেশির ভাগ মানুষ আমিষ খেতে পারে না। শুধু মুখেই সরকারের সাফল্য। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। দেশের মানুষই আন্দোলনে সরকারের পতন ঘটাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930