মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

যে কারণে ইমরান খানকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক :

টানা ১৪ ঘণ্টা চেষ্টা চালিয়েও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। তার বাড়ি ঘিরে রাখা সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে।

তোষাখানা মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করতে চাইছে পুলিশ। আগেও তারা একদিন ইমরানের বাড়িতে গিয়েছিল। তবে ইমরান ছিলেন না বলে চলে আসেন। তবে এখন ইমরান বাড়ির ভিতরেই আছেন। আর বাড়ি ঘিরে রেখেছে তার অসংখ্য সমর্থক।

ইমরান লাহোরে জামান পার্কের বাড়ি থেকে ভোররাতে একটা ভিডিও বার্তা প্রচার করেন। বার্তায় তিনি জানিয়েছেন, যেভাবে তার সমর্থকদের পুলিশ আক্রমণ করছে, তা দেখে তার ভারতের জম্মু ও কাশ্মীরের কথা মনে পড়ে যাচ্ছে। তিনি একটি হলফনামা পাঠানোর চেষ্টা করেছিলেন। তবে তাকে গ্রেপ্তার করার জন্য যে ডিআইজি এসেছিলেন, তিনি সেটা নেননি।

তার অভিযোগ, বর্তমানে ক্ষমতাসীন দলগুলোর মধ্যে লন্ডনে একটা চুক্তি হয়েছিল। সেখানে ঠিক হয়েছিল, ইমরানকে গ্রেপ্তার করা হবে এবং নওয়াজ শরিফের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করে নেয়া হবে।

ইমরানের দলের অভিযোগ, পুলিশ সমানে কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে। শুধু তার বাড়ির সামনেই নয়, মল রোড, ধরমপুরাতেও একই কাজ করছে পুলিশ। গভীর রাতে আরও পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। ইমরানের দল জানিয়েছে, জামান পার্কে বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়েছে।

এর আগে পুলিশ জামান পার্কের বাইরে রাস্তা বন্ধ করে দিয়েছিল। তবে ইমরানের সমর্থকেরা গিয়ে তাদের সরিয়ে দেয়। কর্মীরা ইমরানের বাড়ি ঘিরে রেখেছে। পুলিশ তাদের সরাতে গেলেই সংঘর্ষ হচ্ছে।

তবে শুধু লাহোর নয়, করাচি, ইসলামাবাদ, পেশোয়ার, সিন্ধু প্রদেশেও ইমরানের দলের কর্মীরা রাস্তায় নেমে পড়েছেন। তারা বিক্ষোভ করছেন। দলের তরফ থেকে বারবার সমর্থকদের জামান পার্কে যেতে বলা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১