মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মুরগির দাম নিয়ে দুঃসংবাদ দিলেন কৃষিমন্ত্রী

অর্থ বাণিজ্য ডেস্ক :

পোল্ট্রি মুরগির দাম নিয়ে বড় দুঃসবাদ দিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, বাজারে চাহিদা যোগানের ভারসাম্য না থাকায় এখনই কমছে না পোল্ট্রি মুরগির দাম। এজন্য আরও ৬ থেকে ৭ মাস অপেক্ষা করতে হবে। অথাৎ সহসাই কমছে না মুরগির দাম।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ৩ দিনব্যাপী ‘১২তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘আগামী রোজায় পোল্ট্রির দাম আর বাড়বে না, তবে যা দাম বৃদ্ধির সেটা ইতোমধ্যে বেড়ে গিয়েছে। এটা ভালো দিক না।’

দাম বৃদ্ধির প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশের ভেতর ও আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণেই পোল্ট্রি মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে খামারিরা ক্ষতিগ্রস্ত হয়ে আসছিল। অনেকে উৎপাদন বন্ধ করে দিয়েছিল। ফলে বাজারে যোগানের ঘাটতি রয়েছে।’

তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘নতুন খামারিরা আবার উৎপাদনে আসবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। এতে ৬-৭ মাস সময় লেগে যাবে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১