বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

জার্সি বানিয়ে গিনেজে নাম লেখালো আইপিএল

স্পোর্টস ডেস্ক :

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জার্সি বানিয়ে গিনেজে নাম লেখালো আইপিএল। আর জায়ান্ট এই জার্সিটি উন্মোচন করা হয়ে ফাইনালের আগে আহমেদাবাদে ১ লাখ দর্শকের সামনে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল শুরুর আগে প্রদর্শিত হয় বিশ্বের সবচেয়ে বৃহৎ এই ক্রিকেট জার্সি। যেটি দৈর্ঘ্যে ৬৬ মিটার এবং প্রস্থে ৪২ মিটার। ম্যাচ শুরুর আগে বিশাল এই জার্সিটি মাঠে বিছিয়ে রাখা হয়। এই জার্সির জন্য পাওয়া গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের প্রশংসাপত্রটি ফাইনালের মঞ্চে গ্রহণ করেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহ।

জায়ান্ট এই জার্সিটির সামনের অংশের বুকের বাম পাশে আছে বিসিসিআইয়ের লোগো। ডান পাশে আছে আইপিএলের লোগো। মাঝে আইপিএলের ১৫ বছর উদযাপন উপক্ষে ‘১৫ ইয়ারস অব আইপিএল’ লেখা। আর নিচে অংশ নেওয়া দশটি আইপিএল দলের প্রতীক।

উল্লেখ্য, দীর্ঘ দুই মাসের বেশি সময় শেষে পর্দা নেমেছে আইপিএলের। এদিকে আহমেদাবাদে ফাইনালের আগেই  এই সুখবর পেয়েছে বিসিসিআই ও আইপিএল গভর্নিং বোর্ড।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০