সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

মস্কোতে মিলিত হচ্ছেন পুতিন-শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক :

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কো সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ক্রেমলিন বলছে, বড় পরিসরে অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা’ নিয়ে আলোচনা করবেন দুই নেতা।

ইউক্রেনে গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। গোটা বিশ্ব যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টকে আহ্বান জানালেও, এতে কর্ণপাত করেননি পুতিন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গত মাসে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। এর কিছুদিনের মধ্যেই শি’র মস্কো সফরের ঘোষণাকে ইউক্রেন যুদ্ধ বন্ধের একটি বড় সুযোগ হিসেবে দেখছে পশ্চিম।

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পুতিনের আমন্ত্রণে ২০ থেকে ২২ মার্চ রাশিয়ায় থাকবেন শি। সফরে বেশ কয়েকটি ‘গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নথি’ স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

টুইটারে পোস্ট করা একটি বার্তায় শুক্রবার মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, ‘বন্ধুত্ব ও শান্তি স্থাপনের সফর হতে যাচ্ছে এটি।’

ইউক্রেন যুদ্ধের বিষয়ে চীন ‘উদ্দেশ্যমূলক এবং ন্যায্য অবস্থান’ বজায় রাখবে জানিয়ে চুনয়িং আরও বলেন, ‘শান্তি আলোচনার জন্য চীন গঠনমূলক ভূমিকা পালন করবে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফেব্রুয়ারিতে বলেছিলেন, বেইজিংয়ের প্রস্তাব নিয়ে আলোচনা করতে শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে চান।

‘আমি সত্যিই বিশ্বাস করতে চাই যে চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে না’… তিনি বলেছিলেন।

মার্কিন মিডিয়া শুক্রবার জানায়, রাশিয়া সফরের পর জেলেনস্কির সঙ্গে কথা বলতে পারেন শি। তবে এটি এখনও নিশ্চিত করা হয়নি। সূত্র: বিবিসি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031