সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ১০৩ ফুট দৈর্ঘ্যের কেক

এক্সক্লুসিভ ডেস্ক :

আজ ১৭ মার্চ, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী। জাতীর পিতার জন্মবার্ষিকী উপলক্ষে ১০৩ ফুট দৈর্ঘ্যের কেক তৈরি করেছে চট্টগ্রামের ‘মিঠাই সুইটস এন্ড বেইক’। কেকটির ওজন ৩৫০ কেজি বা ৭০০ পাউন্ড।

জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মঞ্জুর আলম মঞ্জুরের প্রতিষ্ঠান আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্ট ও উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজের অর্ডারে কেকটি তৈরি করা হয়েছে।

মিঠাইয়ের জেনারেল ম্যানেজার আল আমীন বলেন, ‘মিঠাই চট্টগ্রামের একটি প্রিমিয়াম বেইক এন্ড সুইটস ব্র্যান্ড। গত ১০ বছরে অনেক বড় বড় কেক তৈরির অভিজ্ঞতা রয়েছে মিঠাইয়ের। এরই ধারাবাহিকতায় এবার জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০৩ ফুট দৈর্ঘ্যের কেক তৈরি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কেকটির ওজন ৩৫০ কেজি  বা ৭০০ পাউন্ড। মিঠাইয়ের এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ- এর নেতৃত্বে ১০ জনের একটি টিম কেকটি তৈরি করতে কাজ করেছেন।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930