সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এই পরোয়ানা জারি করেছে।

শুক্রবার (১৭ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দ্য হেগভিত্তিক আদালতটি। বলা হয়েছে, পুতিন ‘জনসংখ্যার (শিশুদের) বেআইনি নির্বাসন ও ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে রাশিয়ান ফেডারেশনে বেআইনিভাবে জনসংখ্যা (শিশুদের) স্থানান্তরের কারণে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত হয়েছেন।’

বলা হয়েছে, পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে বিবেচনা করার যথেষ্ট কারণ আছে। কেননা এরই মধ্যে তিনি (ইউক্রেনে) মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়েছেন।

পুতিন ছাড়াও মারিয়া আলেকসেয়েভনা লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। মারিয়া হচ্ছেন রুশ প্রেসিডেন্টের অফিসের শিশু অধিকার বিষয়ক কমিশনার।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালতের এমন পদক্ষেপের রুশ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তবে সেখানে কোনো ধরনের নৃশংসতা চালানোর অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

এর একদিন আগে জাতিসংঘ সমর্থিত একটি তদন্তে রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক মাত্রায় যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়। এর মধ্যে রুশ নিয়ন্ত্রিত এলাকাগুলোয় শিশুদের জোরপূর্বক নির্বাসনও রয়েছে বলে ওই তদন্তে উঠে আসে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031