মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

হেলেনা জাহাঙ্গীরের ২ বছরের কারাদণ্ড

আইন আদালত ডেস্ক :

আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনের এক প্রতিনিধির দায়ের করা প্রতারণার মামলায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুইমাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২০ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এদিন আদালতে হাজির হননি আসামি হেলেনা জাহাঙ্গীর ও হাজেরা খাতুন। তাদের পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এর আগে গত মঙ্গলবার (১৪ মার্চ) এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন একই আদালত।

দণ্ডপ্রাপ্ত অন্যান্য আসামিরা হলেন, হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনের মহাব্যবস্থাপক হাজেরা খাতুন, টেলিভিশনের সমন্বয়ক সানাউল্লাহ নূরী, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ ও স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান।

২০২১ সালের ২ আগস্ট রাজধানীর পল্লবী থানায় দায়ের করা প্রতারণা প্রতারণার মামলাটি দায়ের করেন জয়যাত্রা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি আবদুর রহমান তুহিন।

এর আগে ২০২১ সালের ২১ নভেম্বর আদালতে হেলেনাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার চার্জশিট দাখিল করেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম।

২০২২ সালের ১৮ এপ্রিল এ মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

তারও আগে মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০