সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দেওয়া এ শুভেচ্ছা বার্তায় পুতিন বাংলাদেশের মানুষের শান্তি ও মঙ্গল কামনা করেন। পাশাপাশি তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন।

রবিবার (২৬মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও টেলিগ্রামে পুতিনের বার্তা প্রকাশ করেছে ঢাকার রুশ দূতাবাস।

পুতিন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় ছুটির দিনে—স্বাধীনতা দিবসে, অনুগ্রহ করে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আমাদের ২ দেশের সম্পর্ক বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধার ভালো ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমি আত্মবিশ্বাসী, যে (২ দেশের) গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি রাশিয়া ও বাংলাদেশের জনগণের মৌলিক স্বার্থ-পূরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা গড়ে তোলার ধ্যান-ধারণার সঙ্গে সমন্বিত।

পুতিন আরও বলেন, ‘আমি আপনাদের সুস্বাস্থ্য ও সাফল্য এবং আপনাদের দেশের জনগণের শান্তি ও মঙ্গল কামনা করছি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930