সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

দেশে খুব শীঘ্রই গণঅভ্যুত্থান হবে

আকাশবার্তা ডেস্ক : 

বাংলাদেশে খুব শীঘ্রই গণঅভ্যুত্থান হবে এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, সরকারকে হঠাতে হলে একটি গণঅভ্যুত্থান প্রয়োজন আছে। গণঅভ্যুত্থান তখনই সফল হয় যখন সমস্ত পেশাজীবী সংগঠন এবং জনগণ ঐক্যবদ্ধ হয়। এই গণঅভ্যুত্থান অতি দ্রুত বাংলাদেশ হবে। এই গণঅভ্যুত্থানে সকলে যার যার অবস্থান থেকে অবদান রাখবেন।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লা‌বের আব্দুস সালাম হ‌লে ডক্টরস এ‌সো‌সি‌য়েশন অব বাংলা‌দেশ (ড‌্যাব) এর উ‌দ্যো‌গে ‘স্বাধীনতার ৫২ বছর ও বিপর্যস্ত স্বাস্থ‌্য ব‌্যবস্থা’ শীর্ষক আ‌লোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

খন্দকার মোশাররফ বলেন, এই সরকার দেশের কোন কিছুই মেরামত করতে পারবে না। গণতন্ত্র যারা হত্যা করেছে তারা গণতন্ত্র ফিরিয়ে দিত পারে না। অর্থনীতিকে যারা হত্যা করেছে তারা কখনো অর্থনীতি মেরামত করতে পারবে না। যারা স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে তারা কখনোই নতুনভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে সাজাতে পারবে না। অতএব তাদেরকে যত দ্রুত বিদায় করা যায় তত দ্রুত জাতি এবং দেশের কল্যাণ হবে।

বিগত ১৪ বছরে স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক বিপর্যয় হয়েছে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, স্বাস্থ খাতের এ দূরাবস্তার মূলত হয়েছে দলীয়করণের ফলে। দলীয়করণের ফলে সাধারণ মানুষ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কেউ কেউ আবার দলীয় পরিচয় দিয়ে যা ইচ্ছা তাই করে। এতে করে সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা পাচ্ছে না। সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই।

সরকারি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট চেম্বারের বিষয়ে নিন্দা জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, একটা সার্কুলার বেরিয়েছে যে আগামী ৩০ মার্চ থেকে সরকারি হাসপাতালে বিকেল তিনটার পর থেকে ডাক্তাররা প্রাইভেট চেম্বার করতে পারবে। সরকারের দলীয় লোকদের পকেট ভারি করার জন্য সরকার এ ব্যবস্থা নিয়েছে। এতে জনগণের কোনো কাজ আসবে না।

আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি অধ‌্যাপক ডা. হারুন আল র‌শিদের সভাপ‌তি‌ত্বে সভায় আরো বক্তব‌্য রাখেন বিএন‌পির চেয়ারপার্স‌নের উপ‌দেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা সাংবা‌দিক ইউ‌নিউ‌নের সভাপ‌তি কা‌দের গ‌নি চৌধুরী, ড্যাবের মহাসচিব ডা. মো আব্দুস সালাম প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930