বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ইং ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

আরেক কলেজছাত্রের কোমরে পিস্তল গুঁজে ছবি পোস্ট!

আকাশবার্তা ডেস্ক : 

ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গুঁজে সুদেব সিং ওরফে শুভ্রদেব সিংয়ের ফেসবুকে ছবি পোস্টের ঘটনার রেশ কাট‌তে না কাট‌তেই এবার একই কায়দায় কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি দিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন ফারদিন মাশরাফি নামের এক কলেজছাত্র।

তিনি উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও সাতৈর গ্রামের মো. আবুল হাসানের ছেলে।

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে কলেজছাত্র ফারদিন মাশরাফি ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে লেখেন, ‘আপনাদের কারণে বাইরে আসতেই হলো, হতাশ।’

এ বিষয়ে জানতে চাইলে ফারদিন মাশরাফি বলেন, ‘ওটা একটা খেলনা পিস্তল। গত ১৬ মার্চ কলেজ থেকে পিকনিকে গিয়ে ছবিটি তোলা। আজ কি যেন মনে হলো তাই ছবিটি আমার ফেসবুক আইডিতে ছেড়েছি। পরে ছবিটি ডিলিট করে দিয়েছি। তবে আমার ভুল হয়েছে। ক্ষমা করে দেন।’

এ ব্যাপারে কাদিরদী ডিগ্রি কলেজের অধ‌্যক্ষ মো. নুরুজ্জামান মোল্লা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে কলেজের পিকনিকে বেশিরভাগ মেয়েরাই গিয়েছিল। সেখানে এমন কোনো ঘটনার খবর পাইনি। ফেসবুকেও দেখিনি। তবুও আমি খোঁজখবর নিয়ে দেখব।’

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি সার্কেল) সুমন কর মঙ্গলবার দুপুরে বলেন, ‘কলেজছাত্র ফারদিন মাশরাফির বিষয়টি জেনেছি। কাজ চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, গত ২৫ মার্চ কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি আপলোড দেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিং। এরপর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সোমবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। জনমনে আক্রমণাত্মক ও ভীতি প্রদর্শন, সাইবার সন্ত্রাসী কার্য সংঘটনসহ জনমনে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে উপ-পুলিশ পরিদর্শক মুহাম্মদ বাবুল হোসেন বাদী হয়ে এ মামলাটি করেন। মামলার পর পরই থানা হেফাজতে থাকা শুভ্রদেবকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার বোয়ালমারী থানা হেফাজতে আনা হয়। তবে সুদেব সিং ওরফে শুভ্রদেব সিং দাবি করেছেন, পিস্তলটি খেলনা। স্থানীয় একটি মেলা থেকে পিস্তলটি কেনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০