মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সৌদিতে বাস দুর্ঘটনা : নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের মক্কায় ওমরাহ পালন করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৮ জনই বাংলাদেশ। বুধবার (২৯ মার্চ) জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব আরিফুজ্জামান দুর্ঘটনায় নিহতদের এ তথ্য জানান। গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২৭ মার্চ) বিকালে আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি একটি সেতুতে বিধ্বস্ত হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়। এতে ২২ জন নিহত এবং ২৯ জন আহত হন। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা এবং রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের দল দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই বাসে মোট ৪৭ জন যাত্রীর মধ্যে ৩৪ জনই ছিলেন বাংলাদেশি। দুর্ঘটনায় মোট ২২ জন নিহত এবং তার মধ্যে বাংলাদেশি ৮ জনের পরিচয় নিশ্চিত হওয়ার কথা মঙ্গলবার রাতে জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস।

সহায়তার জন্য সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস থেকে হতাহতদের পরিবারকে +966553026814 ও +966538643532 নম্বর দুটিতে যোগাযোগ করতে বলা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১