শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

‘আপনি ভয়ে থাকবেন কেন?’ সাংবাদিককে স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

যদি কেউ ভুল করে থাকে, তা বিচারের আওতায় আসবে। কিন্তু যে পদ্ধতির ভেতর দিয়ে সামসুজ্জামানকে গ্রেফতার করা হলো, গণমাধ্যমকর্মী হিসেবে আমি ভয়ে থাকবো কি না- একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি ভয়ে থাকবেন কেন? আপনিতো কোনো দিন মিথ্যা তথ্য দেননি, বিভ্রান্তিকর নিউজ দেননি, কোনো দিন অসত্যকে সত্য করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কোনো সংবাদ প্রকাশ করেননি। তাহলে আপনি ভয়ে থাকবেন কেন? আপনি নির্ভয়ে চলবেন।’

জিজ্ঞাসাবাদ শেষে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে ছেড়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘আমি এখন বলতে চাই, প্রাথমিকভাবে যে তথ্য ৭১ টিভি ও প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় বা মিডিয়া আসছে। সেগুলো জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি তাকে নিয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়েও দিয়েছে। এরপর বেশ কয়েকটি মামলা বিভিন্নস্থানে হয়েছে, সে মামলার ভিত্তিতে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। আমরা এখন পর্যন্ত দুই/তিনটির খবর জানি। আরও মামলা হচ্ছে বলে আমরা শুনেছি।’

বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সামসুজ্জামানের বিরুদ্ধে আরও মামলা হওয়ার কথা শুনেছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

একটি প্রতিবেদনের রেশ ধরে সাংবাদিক সামসুজ্জামানকে রাতে বাড়ি থেকে তুলে নেওয়ার পর ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দেওয়া হয়েছে।

গতকাল যেভাবে একজন নাগরিককে বাসা থেকে তুলে নেওয়া হলো, ২০ ঘণ্টা পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি, গতকাল আপনিও বলেছেন আপনার কাছে কোনো তথ্য নেই। এ বিষয়গুলো নাগরিকদের মনে ভয়ের উদ্বেগ করে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি গতকাল স্পষ্ট করে বলেছি, একটা সংবাদের ভিত্তিতে দুই একটা মামলা হচ্ছে বলে আমি শুনেছি। কিন্তু মামলাগুলো কোথায় কখন হচ্ছে সেটার বিস্তারিত তথ্য আমার কাছে এখন পর্যন্ত নেই। এটাই আমি বলেছি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০