সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

গাছের ‘কথা’ শুনতে পারছে ইসরায়েলের বিজ্ঞানীরা!

তথ্য প্রযুক্তি ডেস্ক :

ইসরায়েলি বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা গাছের বলা ‘শব্দ’ শনাক্ত করতে সক্ষম হয়েছেন। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যুগান্তকারী গবেষণাটি বৃহস্পতিবার মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক জার্নাল ‘সেল’-এ প্রকাশিত হয়েছে।

সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছিল, গাছপালা শব্দে সাড়া দিতে পারে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায়, কাছাকাছি উড়ে উড়ে শব্দ করতে থাকা পতঙ্গকে প্রলুব্ধ করতে গাছ তার ফুলের নেকটারে চিনির ঘনত্ব বাড়িয়ে দিতে পারে। খবর টাইমস অব ইসরায়েল।

এ ছাড়াও বিজ্ঞানীরা আগেই জেনেছেন যে, গাছপালা চাপে থাকলে নানা উপায়ে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে। যেমন, তারা পাতার রঙ বদলে ফেলে, নিজের স্বাদ তিক্ত করে বা গন্ধ ছড়িয়ে তারা বিপদে পড়ার বার্তা অন্য গাছপালাকে জানাতে পারে।

ইসরায়েলি গবেষকরা যে শুধু গাছের ‘শব্দ’ শনাক্ত করতে সক্ষম হয়েছেন তা-ই নয়, তারা জানিয়েছেন, গাছের একেক প্রজাতি একেক ধরনের ‘ভাষায়’ নিজেদের মধ্যে কথোপকথন চালায় বলেও তারা জানতে পেরেছেন। একটি নির্দিষ্ট দূরত্ব থেকে তারা মানসিকভাবে চাপে থাকা উদ্ভিদের করা শব্দ ধারণ করেছেন।

তারা জানিয়েছেন, উদ্ভিদ ক্লিকের মাধ্যমে ‘কথোপকথন’ চালায়। এই শব্দ পপকর্ন ভাজার সময় তা ফেটে গেলে যে ধরনের শব্দ হয় অনেকটা সে রকম। এই নিসৃত শব্দ অনেকটা মানুষের কথা বলার মতোই, তবে এর ফ্রিকোয়েন্সি থাকে অনেক বেশি, যা মানুষের শ্রবণ সীমার বাইরে বলে অভিমত বিজ্ঞানীদের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930