সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরী সংকট

নিজস্ব প্রতিবেদক :

পর্যাপ্ত ফেরী না থাকায় লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরী চলাচল ব্যাহত হচ্ছে। এক সপ্তাহ ধরে আটকা আছে তিন শতাধিক পণ্যবাহী যানবাহন। ফলে এ রুটে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।

দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুট দিয়ে যাতায়াত করেন। বর্তমানে কনক চাপা ও কিষানী নামে দুইটি ফেরী চলাচল করছে। এছাড়া প্রতিদিন এ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে হাজারও যাত্রী নিয়ে ৮/১০ লঞ্চ। কিন্তু পর্যাপ্ত ফেরী না থাকায় দিনের পর দিন দুইপাড়ে আটকা থাকে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। বিশেষ করে গত এক মাস ধরে এ সমস্যা সৃষ্টি হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে এ নৌ-রুটে চলাচলকারী যাত্রীরা।

ফেরী সংকটের কারণে পারাপারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষার জন্য ট্রাকে কাঁচামাল ও বিভিন্ন ধরণের খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া যানবাহনের শ্রমিকরা অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছেন। অনেক ব্যবসায়ী উপায়ন্তর না দেখে ঝুঁকি নিয়ে পণ্যগুলোকে ট্রলারের মাধ্যমে খালাস করছেন। এছাড়া অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে একইভাবে নদী পারাপার হচ্ছেন।

বিআইডাব্লিওটিসির সহকারী ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, ফেরী স্বল্পতা, বন্যার পানি ও জোয়ারের কারণে স্বাভাবিকভাবে ফেরী চলাচল বিঘিœত হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের আশাবাদ করেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930