সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

বান্দরবানে দু-গ্রুপের গোলাগুলি, নিহত ৮

আকাশবার্তা ডেস্ক :

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দু-পক্ষের গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার খামতাং পাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

৮ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান।

ওসি বলেন, দুপুর সাড়ে ১২টায় স্থানীয়দের দেওয়া তথ্যে খামতাং পাড়ায় গিয়ে ৮ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কাদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে তা জানা যায়নি।

অপরদিকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট তাদের ফেসবুক পেজে নিহত সাতজনের নাম প্রকাশ করেছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম, লাল ঠা জার বম। সবাই খামতাং পাড়ার বাসিন্দা বলে জানিয়েছে সংগঠনটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031