সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আগামী সপ্তাহে তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রিতে ওঠার শঙ্কা

আকাশবার্তা ডেস্ক :

তাপমাত্রার পারদ যেন কমছেই না। গত তিনদিন ধরে সবোর্চ্চ তাপমাত্রা বেড়ে চলছে। এর মধ্যে পহেলা বৈশাখের পর থেকে ঈদের আগ পর্যন্ত বাংলাদেশের ১০ জেলার উপর দিয়ে তাপমাত্রা পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। আগামী ১৫ থেকে ২১ এপ্রিলের মধ্যে তাপমাত্রা বৃদ্ধির এই আশঙ্কার কথা জানান তিনি।

ইউরোপিয়ান ও আমেরিকান মডেল বিশ্লেষণ করে মোস্তফা কামাল পলাশ বলেন, এপ্রিলের ১৫ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, মাগুরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠার সম্ভাবনা নির্দেশ করেছে সকল আবহাওয়া পূর্বাভাস মডেল।

গত রবিরার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সেই তাপমাত্রা আরো বেড়েছে। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৬ ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। এদিকে রাজধানীতেও আগের দিনের চেয়ে তাপমাত্রা বেড়েছে। গত সোমবার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। আজ তা আরো এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সন্ধ্যা ৬টার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল দেশের ৫২টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। জেলাগুলো হলো- রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসহ নীলফামারী। পরবর্তী দুই দিন এই তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ১৭ শতাংশ।

সূত্র : ভোরের কাগজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031