মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

গোপনে রাশিয়াকে অস্ত্র দিতে রাজি চীন

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনে যুদ্ধ করার জন্য রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার বিষয়টিতে অনুমোদন দিয়েছে চীন। তবে বেইজিংয়ের চাওয়া, অস্ত্রের চালানের বিষয়টি মস্কোকে গোপন রাখতে হবে। সম্প্রতি ফাঁস হয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্কিত অতি গোপনীয় নথি থেকে এসব তথ্য জানা গেছে। খবর গার্ডিয়ান।

ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে,  রাশিয়াকে অস্ত্র দেওয়া সংক্রান্ত চীনের অতি গোপন ওই মার্কিন গোয়েন্দা নথিটি ২৩ ফেব্রুয়ারির। রাশিয়াকে চীনের অস্ত্র দেওয়া নিয়ে এ তথ্য সংগ্রহ করে মার্কিন গোয়েন্দারা। আঁড়ি পেতে রুশ গোয়েন্দাদের আলোচনা শোনার মাধ্যমে এসব তথ্য মার্কিন গোয়েন্দাদের হাতে আসে।

রুশ গোয়েন্দারা এ বিষয়ে বলেন, চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন চায় অস্ত্রের চালানের বিষয়টি যেন গোপন থাকে।

এছাড়া আরেকটি গোপন গোয়েন্দা নথিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের একটি বড় ধরনের হামলার বিষয়টি নিয়ে ভাবছে বেইজিং।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা নথি ফাঁস হওয়া ঘটনায় দেশটির  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই বৃহস্পতিবার ম্যাসাচুসেটস থেকে জ্যাক টাশেরিয়া নামে ২১ বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, এসব নথি সত্য এবং এসব নথিতে অতি সংবেদনশীল তথ্য আছে। তবে এর মধ্যে কিছু কিছু নথি বিকৃত করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১