মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সুদানের খার্তুম ছেড়ে পালাচ্ছে মানুষ, নিহত ২৭০

আন্তর্জাতিক ডেস্ক :

সুদানের রাজধানী খার্তুম থেকে পালাচ্ছে হাজার হাজার বেসামরিক নাগরিক। একই সঙ্গে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার চেষ্টা করছে।

পঞ্চম দিনের মতো সেখানে ভয়াবহ লড়াই চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকালে লোকজন গাড়িতে করে এবং পায়ে হেঁটে খার্তুম ত্যাগ করে। সে সময় বন্দুকযুদ্ধ এবং বিস্ফোরণে শহর কেঁপে ওঠছিল। এদিকে জাপান এবং তানজানিয়ার কর্মকর্তারা বলছেন, তারা তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার চেষ্টা করছেন। মঙ্গলবারের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর পুনরায় লড়াই শুরু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সংঘর্ষের কেন্দ্রে থাকা দুই প্রতিদ্বন্দ্বী জেনারেল ২৪ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হন।

তবে নির্ধারিত সময়ের আগেই যুদ্ধবিরতি ভেস্তে গেছে। অপরদিকে দুই বাহিনী এই সংঘাতের জন্য পরস্পরকে দায়ী করছে।এদিকে টানা কয়েকদিনের সংঘাতের কারণে দেশটিতে খাদ্য সংকট তীব্র হয়ে উঠেছে। বুধবার সকালে খার্তুমে বসবাসকারী এক নারী জানান, তার বাড়িতে খাওয়ার মতো আর এক ফোঁটা পানিও অবশিষ্ট নেই। বেশির ভাগ মানুষই তাদের বাড়ি-ঘরে বুলেট এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে মারা গেছেন। এদিকে জাতিসংঘের ত্রাণ প্রধান সতর্ক করেছেন যে, সংস্থাটির মানবিক কর্মীরা হামলা ও যৌন নিপীড়নের শিকার হচ্ছেন।

সেনাবাহিনী ও আরএসএফ বাহিনীর মধ্যে নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষের কারণে রাজধানী খার্তুমসহ সারা দেশের মানুষের মধ্যে আবারও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বুধবার আরএসএফের পক্ষ থেকে নতুন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সেনাবাহিনী জানায় যে, তারা যুদ্ধবিরতি মেনে চলবে। তবে এখনও রাজধানী জুড়ে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। অনেক বেসামরিক নাগরিক বলছেন, শহরে কী ঘটছে তারা কিছুই বুঝতে পারছেন না। ২০২১ সালের অক্টোবরে এক সামরিক অভ্যুত্থানের পর থেকে সুদানের ক্ষমতা মূলত সামরিক জেনারেলদের হাতে। এর নেতৃত্বে রয়েছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। তার প্রতি অনুগত সামরিক ইউনিটগুলোর সঙ্গে লড়াই চলছে আরএসএফের, যার নেতৃত্বে রয়েছেন সুদানের উপ-নেতা মোহাম্মদ হামদান দাগালো। তিনি হেমেডটি নামেও পরিচিত।

দাগালো বলেছেন, তার সৈন্যরা সব সেনা ঘাঁটি দখল না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। অপরদিকে সুদানের সশস্ত্র বাহিনীগুলোও আধা-সামরিক বাহিনী আরএসএফ-কে ধ্বংস না করা পর্যন্ত কোনো ধরনের আপোস-আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১