মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ইয়েমেনে ঈদের নামাজে খতিবকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক :

ইয়েমেনে ঈদুল ফিতরের নামাজে খতিবকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত খতিবের নাম শেখ আবদুল্লাহ আলবানি। তিনি ইয়েমেনের বৃহত্তম ইসলামী দল আল-ইসলাহর (রিফর্ম পার্টি) সদস্য ছিলেন। পাশাপাশি বিহান শহরের জনস্বাস্থ্য ও জনসংখ্যা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্ব শাবওয়া প্রদেশের বিহান শহরে এ ঘটনা ঘটে।

আনাতোলি বার্তা সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে, ইয়েমেনের রিফর্ম পার্টির সদস্য শেখ আব্দুল্লাহ আলবানি ঈদুল ফিতরের জামাত শেষে খুতবা দেন। পরে মুসল্লিদের উপস্থিতিতেই গুলি ছুড়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। দেশটির উপ তথ্যমন্ত্রী মুহাম্মদ কিরান বিষয়টি স্বীকার করেছেন।

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠি এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। বর্তমানে শাবওয়া প্রদেশ দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের নিয়ন্ত্রণে রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১