সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা নিহত

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে গুলি হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিতে নিহত যুবলীগ নেতা নোমানের মৃতদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে। এ দিকে গুলিবিদ্ধ হয়ে আহত ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে ঢাকায় নেওয়ার পথে সেও মারা গেছে বলে খবর পাওয়া গেছে। রাকিব স্থানীয় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে কাজ করেন।

রাত ১১টার দিকে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন যুবলীগ নেতা নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নোমানকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। আর গুলিবিদ্ধ রাকিবের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের দুইজনের মাথা এবং মুখে গুলির আঘাত রয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে রাতে শহরে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনায় বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবুল কাশেম জেহাদীকে দায়ী করেছেন ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা নোমানের বড়ভাই মাহফুজুর রহমান।

তবে, এবিষয়ে এখনো পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031