বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ইং ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরে জোড়া খুন : গ্রেপ্তার ৪ জনকে আদালতে সোপর্দ

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম খুনের ঘটনায় পুলিশ ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) যৌথভাবে এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউপির নন্দীগ্রামের আব্দুল মন্নানের ছেলে সবুজ (৩৫), একই গ্রামের তাজুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম বাবলু ওরফে ছোট বাবলু (৩০), দত্তপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মনির হোসেন রুবেল ৩২)। এই ৩ জন এজাহারনামীয় আসামি। এছাড়া বশিকপুর গ্রামের সেলিম পাটোয়ারীর ছেলে ইসমাইল হোসেন পাটোয়ারী নামে আরো একজনকে গ্রেপ্তার করা হয় (৩৫)। তাকে হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল কিশোর মজুমদার জানিয়েছেন, যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব খুনের ঘটনায় এখন পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে বশিকপুর ইউপির নাগেরহাট এলাকায় যুবলীগ নেতা আব্দুল্যাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে গুলি করে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই জোড়াখুনের ঘটনায় চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম জিহাদীসহ ৩৩ জনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০