মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

পুতিনকে হত্যায় ড্রোন হামলার অভিযোগ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক :

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিনে গতরাতে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। পুতিনকে হত্যার লক্ষ্যে ইউক্রেন এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। খবর : বিবিসি ও আলজাজিরার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মস্কো অভিযোগ করেছে যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার লক্ষ্যে ইউক্রেন রাতের বেলা ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে।

বুধবার (৩ মে) ক্রেমলিনের পক্ষথেকে এ অভিযোগ করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি রাশিয়ান সংবাদ সংস্থার প্রতিবেদনেও এমন দাবি করা হয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, ইলেকট্রনিক রাডার ব্যবহার করে ড্রোনগুলিকে অকার্যকর করা হয়।

রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে মস্কোর কেন্দ্রস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে ওই ফুটেজ ক্রেমলিনে হামলার কি না, তা যাচাই করা যায়নি।

রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, পুতিন আহত হননি। কারণ তিনি সেই সময় ক্রেমলিনে ছিলেন না। তার মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে বলেছেন, ক্রেমলিন ভবনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ক্রেমলিন বলেছে, এ হামলাকে ‘পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রুশ প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা’ হিসাবে বিবেচনা করা হচ্ছে এবং এ জন্য রাশিয়া ‘যেখানে যখনই প্রয়োজন মনে করবে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়ার অধিকার রাাখে’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১