সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

জামায়াতের বিচারে সংশোধন হচ্ছে আইন

আইন আদালত ডেস্ক :

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করতে আইন সংশোধনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, জামায়াতের বিচারে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই।

শনিবার (৬ মে) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

জামায়াতে ইসলামীর বিচারের বিষয়ে সরকারের আন্তরিকতার অভাব আছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আপনাদের এটা মনে হওয়াটাও তো আমাদের জন্য দুঃখের। কারণ এই সরকারই মানবতাবিরোধী অপরাধীদের বিচার করেছে। তারা কিন্তু জামায়াতের হোতা ছিলো, প্রতিষ্ঠাতা ছিলো। সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন আমরা উদ্যোগী নই, তাহলে সেটি আমাদের জন্য দুঃখজনক।

তাহলে বিচার ঝুলে আছে কেন- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, রাজনৈতিক দল হিসেবে মানবাধিকার লঙ্ঘনের দায়ে জামায়াতের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যথেষ্ট নয়। আইনটি সংশোধন করা দরকার ও সেই প্রক্রিয়া চলছে। আমি এতটুকুই বলব। আর কিছুদিন অপেক্ষা করুন।

সংবিধানের সঙ্গে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় হাইকোর্টে দলের নিবন্ধন বাতিলের পর আপিল বিভাগের থাকা মামলাটি নিষ্পত্তির বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ওই বিষয়ে কোনো মন্তব্য করবো না। কারণ এটি বিচারাধীন বিষয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930