শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

এই বিজয় পবিত্র ঈদের উপহার : প্রধানমন্ত্রী

ক্রীড়া ডেস্ক :

সাকিব-তামিমের নৈপুণ্যে ঈদের আগেই আরেক ঈদের আমেজ পেয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম টেস্টে ২০ রানের ‘ঐতিহাসিক জয়’ ছিনিয়ে এনেছে টিম টাইগার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়ল টাইগররা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাকিব আল হাসান ও তামিম ইকবালের দুর্দান্ত নৈপুণ্যে ঐতিহাসিক এই জয় প্রধানমন্ত্রী উদযাপন করেছেন মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পতাকা উড়িয়ে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এই জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। “তিনি বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিজয় দেশবাসীর প্রতি পবিত্র ঈদের উপহার।” বাংলাদেশের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

দুই টেস্টের এই সিরিজের প্রথমটিতে বুধবার অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছে বাংলাদেশ। ঢাকা টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের মধ্যে অস্ট্রেলিয়ার সাত উইকেট পড়ে গেলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা জোরালো হয়ে ওঠে। সেই বিজয় উদযাপনে লাঞ্চ ব্রেকের পর স্টেডিয়ামে উপস্থিত হন খোদ প্রধানমন্ত্রী। মেয়ে সায়মা হোসেন পুতুলের ছেলে জারিফও এ সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন।

বাংলাদেশের বোলার তাইজুল ইসলাম অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান হেইজেলউডের উইকেট তুলে নিলে প্রধানমন্ত্রী আসন থেকে উঠে দাঁড়ান। পাশে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ সময় সরকার প্রধানের হাতে তুলে দেন জাতীয় পতাকা। নাতিকে পাশে নিয়ে সেই পতাকা উড়িয়ে বাংলাদেশের বিজয় উদযাপন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১