মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

নির্বাচনে আ.লীগের ইশতেহার হবে স্মার্ট বাংলাদেশ

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার হবে স্মার্ট বাংলাদেশ। ইকনোমি স্মার্ট হবে, জনগণ যখন ডিজিটালের সুবিধা পাবেন। তখন যেটা হবে সেটাই স্মার্ট বাংলাদেশ।’

জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর নিয়ে সোমবার (১৫ মে) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে কোনো দারিদ্র থাকবে না। পুরো বাংলাদেশের মানুষ উন্নত জীবন পাবে। দেশের কাজ যত ভালই হোক কোনকিছু তারা দেখতে পায় না। এটা তাদের হীনমন্যতা। হয় তাদের জ্ঞানের অভাব, অথবা তাদের দুরভিসন্ধি। রাজনীতি যখন করি, এগুলো থাকবেই। ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করে যখন বাংলাদেশকে এই অবস্থায় নিয়ে এলাম। অতি দরিদ্রের হার ২৫ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশে নামিয়ে এনেছি।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশের স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যবস্থা করেছি। ডিজিটালাইজ করার যতকিছু দরকার, করে দিচ্ছি। জেলায় জেলায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মহামারির সময় পোশাক শ্রমিকদের টাকা দিয়েছি, কোনো মালিকের হাতে টাকা দেইনি। শ্রমিকের এনআইডি ও মোবাইল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি। আমাদের অর্থনীতি পুরো ডিজিটাল হবে। এখন অনলাইনে চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা হচ্ছে। আমাদের যে আট হাজার পোস্ট অফিস, প্রতিটিকে ডিজিটাল করে দেওয়া হয়েছে। ইকনোমি স্মার্ট হবে, জনগণ যখন ডিজিটালের সুবিধা পাবেন। তখন যেটা হবে সেটাই স্মার্ট বাংলাদেশ। আমাদের আগামী নির্বাচনের ইশতেহার হবে স্মার্ট বাংলাদেশ। এখনই বলে দিলাম।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১