মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক :

নিউজিল্যান্ডে একটি হোস্টেলে ভয়াবহ আগুনের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়ে থাকতে পারেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। এতে করে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মে) গভীর রাতে দেশটির ওয়েলিংটনের একটি হোস্টেলে আগুন লেগে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েলিংটনের একটি হোস্টেলে আগুন লাগার ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়ে থাকতে পারে। এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অন্তত ২০ জনকে। এ ঘটনায় এখনও ১১ জন নিখোঁজ রয়েছেন।

আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ওপরের দিকে আগুন দেখতে পান। এরপর ভোর চারটা নাগাদ অন্তত ২০টি ফায়ার সার্ভিসের গাড়ির সাহায্যে আগুন নিভিয়ে ফেলা হয়।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিস্ট্রিক্ট কমান্ডার নিক পাইট অগ্নিকাণ্ডের এই ঘটনাকে ওয়েলিংটনের ‘সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেছেন। পুলিশ সতর্ক করে বলেছে, তারা বিল্ডিংটিতে প্রবেশ না করা পর্যন্ত নিহতের সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট করে কোনও কথা বলতে পারবে না।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিস্ট্রিক্ট কমান্ডার পাইট বলেন, ‘এটি সকলের জন্য দুঃখজনক ঘটনা। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ জ্বলন্ত ভবনের ছাদ থেকে অন্তত পাঁচজনকে উদ্ধার করেছে এবং আগুন থেকে বাঁচতে ভবনের তৃতীয় তলা থেকে লাফ দেয়ার পর একজন গুরুতর আহত হয়েছেন।

প্রধানমন্ত্রী হিপকিন্স মধ্যরাতের এই অগ্নিকাণ্ডকে সংবাদমাধ্যম টিভিএনজেডের কাছে ‘দুঃখজনক’ বলে বর্ণনা করেছেন এবং স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বলে এনজেড হেরাল্ড জানিয়েছে।

সূত্র : নিউজিল্যান্ড হেরাল্ড

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১