মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে প্রস্তুত ইউক্রেন

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের কর্মকর্তা ওলেকসি ড্যানিলভ বলেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করতে ইউক্রেন প্রস্তুত। তবে কবে এ আক্রমণ চালানো হবে তার নির্দিষ্ট কোনো দিন উল্লেখ করেননি তিনি।

শুক্রবার (২৬ মে) সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। ওলেকসি ড্যানিলভ ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব হিসেবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ একজন।

ড্যানিলভ বলেন, ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দখলদার বাহিনীর কাছ থেকে এলাকা পুনরুদ্ধারের আক্রমণ কাল, পরশু বা এক সপ্তাহের মধ্যেই শুরু হতে পারে।’

তিনি আরো বলেন, ‘এমন সিদ্ধান্তে ভুল করার কোনো সুযোগ ইউক্রেন সরকারের নেই। এটি একটি ঐতিহাসিক সুযোগ, যা আমরা হারাতে পারি না।’

ড্যানিলভ আরো বলেন, কিছু ওয়াগনার ভাড়াটে বাহিনী এখন পর্যন্ত সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের স্থান বাখমুত শহর থেকে সরে গেছে। তবে তারা আরও তিনটি স্থানে সংঘবদ্ধ হচ্ছে। তার মানে এই নয়, তারা আমাদের সঙ্গে যুদ্ধ বন্ধ করবে।

তিনি জানান, বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয় নিয়ে তিনি কিছুই ভাবছেন না। তিনি বলেন, ‘আমাদের কাছে এটি তেমন কোনো সংবাদ নয়।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১