সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

আফগানিস্তানকে ৬৬২ রানের লক্ষ্য দিলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক :

ইনিংসের ৮০ ওভার শেষে বাংলাদেশের রান ৪২৫। উইকেট হারিয়েছে ৪টি। রান রেট ৫.৩১। লিড ৬৬১ রানের। এমন পরিস্থিতিতে ইনিংস ঘোষণা করে টাইগাররা। রেকর্ড রানের লিডের পর আফগানদের ছুঁড়ে দিয়েছে তারা ৬৬২ রানের লক্ষ্য।

সেই লক্ষ্য নিয়ে একটু পর ব্যাট করতে নামছে আফগানিস্তান। খেলার বাকি আছে আরো দেড় দিনের মতো। ইনিংস ঘোষণার আগে মুমিনুল ১২১ ও লিটন দাস ৬৬ রানের অপরাজিত আছেন। আফগানদের হয়ে ২ উইকেট শিকার করেছেন স্পিনার জহির খান। এছাড়া আমির হামজা নিয়েছেন একটি উইকেট। জাকির হাসান হয়েছিলেন রান আউট।

এর আগে কখনো ৫০০ রানের লিড নিতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে আজ সবকিছু ছাড়িয়ে গেছে তারা। এর আগে চতুর্থ ইনিংসে ৪৭৭ রানের লিড নিয়েছিল বাংলাদেশ। ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ২২৪ রানে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930