সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সরকারি হলো আরও ১০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়

আকাশবার্তা ডেস্ক :

নতুন করে আরও ১০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। এ বিষয়ে বুধবার পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এগুলো নিয়ে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে ৩৪৮টি।

নতুন সরকারি হওয়া বিদ্যালয়গুলো হলো গাইবান্ধার ফুলছড়ি পাইলট উচ্চবিদ্যালয়, একই জেলার পলাশবাড়ী এস এম মডেল পাইলট উচ্চবিদ্যালয় ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়, সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, নীলফামারীর সৈয়দপুরের তুলশীরাম বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লার দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়, খাগড়াছড়ির মহালছড়ি উচ্চবিদ্যালয় ও পানছড়ি মডেল উচ্চবিদ্যালয়, চট্টগ্রামের বাঁশখালী বালিকা উচ্চবিদ্যালয় এবং ফেনীর সোনাগাজী মো. ছাবের মডেল পাইলট হাইস্কুল।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি হওয়া বিদ্যালয়গুলোর শিক্ষকেরা অন্যত্র বদলি হতে পারবেন না। সরকারের সিদ্ধান্ত হলো, যেসব উপজেলায় কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই, সেগুলোতে একটি করে বিদ্যালয় ও কলেজকে সরকারি করা। ধারাবাহিকভাবে সেটি করা হচ্ছে।

সূত্র : আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930