সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

৬ ঘণ্টায় কাঁচামরিচের দাম অর্ধেক!

অর্থ বাণিজ্য ডেস্ক :

আমদানির খবরে ফরিদপুর শহরের চকবাজার হাটে যে কাঁচামরিচ সকালে বিক্রি হয়েছে প্রতি কেজি ৫২০-৬০০ টাকা, সেই মরিচ মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে বিকালে অর্ধেকে নেমে বিক্রি হয়েছে ২৫০-৩০০ টাকা কেজি। দাম আরো কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার যে মরিচ খুচরা ৭০০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়, তা রবিবার সকালেও ৫২০-৬০০ টাকা কেজি বিক্রি হয়েছে। আর ভারত থেকে আমদানির খবরে বিকেলেই নেমে যায় অর্ধেকে ও অর্ধেকের নিচে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রচণ্ড খরায় ফলন কম আসায় ও গাছ নষ্ট হয়ে যাওয়ায় বাজারে কাঁচামরিচ সংকট দেখা দিয়েছে। এই সুযোগে হঠাৎ কাঁচামরিচের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930