সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

নুরের বিরুদ্ধে মামলার ঘোষণা রেজা কিবরিয়ার

আকাশবার্তা ডেস্ক :

স্বাক্ষর জাল ও ভুয়া ভোট দেয়ার অভিযোগে নুরুল হক নুর সহ গণ অধিকার পরিষদের তিনজনের বিরুদ্ধে মামলা করবেন বলে ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদ থেকে অপসারিত ড. রেজা কিবরিয়া।

রবিবার (২ জুলাই) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে রেজা কিবরিয়া মামলার এ ঘোষণা দেন।

রেজা কিবরিয়া দাবি করেন, ডাকসুর সাবেক ভিপি নুর টাকার বিনিময়ে আওয়ামী লীগের অধীনেই দলকে নির্বাচনে নিতে চায়। এজন্য নুরকে সরকার ৩ কোটি টাকার প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবে নুর রাজি।

এসব বিষয় সহ ইসরাইলি গোয়েন্দা সংস্থা মুসাদের সঙ্গে যোগাযোগ এবং আর্থিক অস্বচ্ছতার জবাব চাওয়াতে নূর ক্ষিপ্ত হয় বলে দাবি করেন রেজা কিবরিয়া।

বিএনপি ভাঙার ষড়যন্ত্র করছেন রেজা কিবরিয়া- নুরের এমন বক্ত্যবের বিষয়ে রেজা বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। দেশে বড় দল ভাঙার চেষ্টা করে কেউ কখনো সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930