রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

ওরা আমাকে শোবার জন্য ইঁদুরে কাটা নোংরা গদি দেয়

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৭ সালের ১৬ জুলাই ভোর রাতে আমাকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার গ্রেপ্তার করে নিয়ে আসে, এই সংসদ ভবনের একটা ভাঙা বাড়িতে থাকতে হতো। যদিও আমি ছিলাম তখন বিরোধী দলের নেতা।

তার পরেও আগেই আমাতে গ্রেপ্তার করে। তার পরে খালেদা জিয়াকে গ্রেপ্তার না করলে প্রেস্টিজ থাকে না, তাই তাকে ১-২ মাস পরে গ্রেপ্তার করতে বাধ্য হয়। তার থাকার জন্য এখনকার স্পিকারের নতুন বাড়ি বরাদ্দ করা হয়।

তার জন্য তিন চার বার গদি ফার্নিচার পাল্টাতে হয়। আর আমাকে শুতে হতো ইঁদুরে কাটা নোংরা গদিতে আর গায়ে দিতাম পুরান কম্বল। তার পরে তারা আন্দোলনের মুখে আমাতে ছেড়ে দিতে বাধ্য হয়।

বৃহষ্পতিবার (৬ জুলাই) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বিএনপির ভোট চুরি, বঙ্গবন্ধু হত্যা, জোর করে জিয়াউর রহমান এবং এরশাদের ক্ষমতা দখলের কথা বলেন। বিএনপি আমলে নারকীয় হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং ২০১৩ সালে অগ্নি-সন্ত্রাস ইত্যাদির কথাও তুলে ধরেন।

২০০৭ সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। পরে ২০০৮’র ১১ জুন দেশের ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে সরকার তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়।

এর আগে ২০০৭ সালের ১৬ জুলাই ভোর রাতেই যৌথবাহিনী শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদন ঘিরে ফেলে। এরপর তাকে গ্রেপ্তার করে নিম্ন আদালতে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সংসদ ভবনের একটা বাড়িতে থাকতে হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১