সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত ৩, আহত ২

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে বাস ও সিএনজির (অটোরিক্সা) মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্রসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

শনিবার ঈদুল আযহার দিন বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-রায়পুর মহাসড়কের সদর উপজেলার মান্দারী নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অপর আহতদের আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহতরা হলেন, স্থানীয় আবিরখিল গ্রামের ডা. ইউছুফ ও তার ১২ বছরের ছেলে ইকবাল সাকিব ও পূর্ব জামিরতলী গ্রামের মিজানুর রহমান। নিহত ও আহতরা সবাই সিএনজি অটোরিক্সার যাত্রী ছিল বলে জানান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জোনাকী পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহত হন আরো ২ জন।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোক্তার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930