সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চন্দ্রগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাজুস এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (১৭ জুলাই) বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জে কালিমন্দিরের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজমুকুট কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে স্থানীয় রাজমুকুট কমিউনিটি সেন্টারে কেক কেটে বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে আলোচনা সভায় বাজুস চন্দ্রগঞ্জ শাখার সভাপতি জয়দেব দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক গৌতম মজুমদার, বাজুস চন্দ্রগঞ্জ শাখার প্রধান উপদেষ্টা কৃষ্ণধন দেবনাথ, উপদেষ্টা কৃষ্ণ গোপাল দেবনাথ, প্রণতোষ দেবনাথসহ চন্দ্রগঞ্জ বাজারের সকল স্বর্ণকার ব্যবসায়ীবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930