রবিবার ১৪ই জুন, ২০২৬ ইং ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

‘বেহাল সড়কের চেয়েও বিএনপির অবস্থা খারাপ’ : লক্ষ্মীপুরে ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক :

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারী বর্ষণে সারাদেশে বেহাল সড়কের চেয়েও বিএনপির অবস্থা আরো খারাপ। ‘সহায়ক সরকারের মতো মামার বাড়ির আবদার তারা যতই করুক সহায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে আসবে। বিএনপি আন্দোলন ডেকে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখেন। আন্দোলন করার সক্ষমতা তাদের কতটুকু আছে তা জানিনা, তবে এতটুকু জানি বাংলাদেশের জনগণ তাদের সঙ্গে নেই। যদি জনগণ তাদের সঙ্গে থাকতো তাহলে ঘোষণা দিয়ে দুই চারশ’ লোকজন নিয়ে তারা ঢাকা শহরে মিছিল বের করতে পারতো বলে মন্তব্য করেন তিনি।’

সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী লক্ষ্মীপুরে সড়ক পরিদর্শনে এসে জেলার চন্দ্রগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, অতিবৃষ্টিতে রায়পুর-লক্ষ্মীপুর ও বেগমগঞ্জ সড়কের যে ক্ষতি হয়েছে তা ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে সংস্কার করা হবে। এ কাজের জন্য ৯৪ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

পরে স্থানীয় চন্দ্রগঞ্জ বাজারে আওয়ামীলীগ আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখেন মন্ত্রী। এ সময় তিনি আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে বলেন, আমি ফুল নিতে আসিনি। আমি শ্লোগান শুনতে আসিনি। আমি বেহাল সড়কের অবস্থা দেখতে এসেছি।

এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ্ উদ্দিন টিপু, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০