সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

নির্বাচনে বাধা দেয়ার ক্ষমতা কারো নেই : ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক :

নির্বাচনে বাধা দেয়ার ক্ষমতা কারো নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৯ জুলাই) তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আগে এক সমাবেশে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা তাই অকথ্য ভাষায় কথা বলছে। তাদের আশা পূরণ হয়নি। শেখ হাসিনার অধীন নির্বাচন করতে হবে- এটাই তাদের জ্বালা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতারা আশার মালা গেঁথে বসেছিল কখন আসবে ইইউ, আমেরিকার প্রতিনিধি। কিন্তু তাদের কথা শুনে বিএনপি নেতাদের আনন্দ ম্লান হয়ে গেছে।

বিএনপি নেতাদের নির্বাচনে আসার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, মানসম্মান রাখতে চাইলে আন্দোলন ছেড়ে নির্বাচনে আসুন। না-হলে বাংলাদেশের মানুষ আপনাদের মানসম্মান রাখবে না।

তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে বাধা দেয়ার ক্ষমতা কারো নেই। বিএনপি যদি বাধা দিতে আসে, জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

জনতার ঢল দেখতে বিএনপি নেতাদের সাতরাস্তায় আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আজ ঢাকাবাসী বলে দিয়েছে তারা শেখ হাসিনাকেই চায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল উন্নয়ন তাদের সহ্য হয় না। এসব দেখে তারা বুঝে ফেলেছে নির্বাচনে কী হবে। পরাজয়ের কথা ভেবেই তাদের মন খারাপ। তাই পদযাত্রা থেকে হামলা করে, ককটেল মারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930