সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বিশেষ কোনো মিটিং নয়, নিয়মিত মিটিং হয়েছে

আকাশবার্তা ডেস্ক :

সোমবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভা হয়েছে, সচিবসভা হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

সোমবার (২৪ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান। এর আগে সচিবসভা ডাকা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।

সচিবসভার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশেষ কোনো মিটিং নয়। নিয়মিত যে মিটিং সেটিই হয়েছে। এটি আগামীকাল ছিল। ওই সময় আমার অন্য একটি প্রোগ্রাম আছে সেজন্য আমি মিটিং এগিয়ে নিয়ে এসেছি।

তিনি বলেন, আমাদের তরফ থেকে বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি। মিটিংয়ে সাধারণত যেসব জিনিস আলোচনা করি, সেটা আলোচনা করেছি। অনেকগুলো প্রস্তাব ছিল, কিছু নিয়োগবিধি ছিল, অর্গানোগ্রাম অনুমোদন করার বিষয় ছিল, সেগুলো আমরা করেছি। সরকারি হাসপাতালের নিয়োগবিধি আমরা করে দিয়েছি। শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাব আমরা না করিনি, আমরা বলেছি এটি আইনের মাধ্যমে যেতে হবে। আইন প্রণয়নের পরামর্শ দিয়েছি।

নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ সভায় এটা নিয়ে আলোচনা হয় না। আলাদা কোনো সচিবসভা করিনি।

মাঠ প্রশাসন নির্বাচনের আগে কীভাবে কাজ করবে, সে বিষয়ে আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘না, না, না। এ রকম কোনো বিষয় নয়।’

আলাদা করে সচিবসভা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, না, না। আমাদের সাধারণ সভা হয়েছে।’

মাহবুব হোসেন বলেন, প্রকল্প বাছাই করার ক্ষেত্রে, প্রকল্পে অর্থায়নে যে ইন্টারন্যাশনাল উইন্ডোগুলো তৈরি হয়েছে, সেখানে যেন সচিবরা একুট বেশি নজর দেন, সে বিষয় নিয়ে কথা হয়েছে। এটি সচিবসভা নয়, আলাদা সচিবসভা নয়। আমাদের যে কমিটি, সে কমিটির সভা।

নির্বাচনের আগে সরকারের মেগা প্রকল্প শেষ করার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘না না, ওইসব নিয়ে আলোচনা হয়নি।’

কয়েকজন সচিব জানিয়েছেন, সচিবসভা হয়েছে। একজন সাংবাদিক বিষয়টি জানাতেই মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোনো সচিব এ কথা বলে থাকলে তাকে জিজ্ঞেস করেন, আমাকে নয়।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930