মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নিয়ে ভাবছি না

আকাশবার্তা ডেস্ক :

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নিয়ে নির্বাচন কমিশন ভাবছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দেশের নির্বাচন ব্যবস্থার দায়িত্বভার গ্রহণের চার মাস পরই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকে। তবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো তা বর্জন করে। পরে ফের সংলাপের উদ্যোগ নিলেও বিএনপি ও সমমনাদের সাড়া পায়নি আউয়াল কমিশন। পরে চিঠি পাঠিয়েও কোনো জবাব পায়নি সাংবিধানিক এ সংস্থাটি।

সংলাপের আর কোনো উদ্যোগ নেই জানিয়ে কমিশনার আনিছুর রহমান বলেন, সংলাপ নিয়ে ভাবছি না। আমাদের সংলাপের আর প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবেই সমাধান হবে।

তিনি বলেন, রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে সমাধান চাই। তবে রাজনৈতিক বিষয়ে আমাদের এখতিয়ার নেই। রাজনীতির মাঠেই সমাধান হবে। আমরা তফসিল নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব।

তফসিল নিয়ে এখনো আলোচনা হয়নি জানিয়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, অক্টোবরের কথা বলছি না। জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন বা ডিসেম্বরের শেষ সপ্তাহে করি তাহলে ৪৫ দিন আগেই করতে হবে। সামনে আর উপ-নির্বাচন করতে হবে না।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, তারা (গণঅধিকার পরিষদ) কী করবে? আমাদের ঘেরাও করলে ঘেরাও হয়ে বসে থাকব। বিচলিত হব না। সারাদেশেই তো রাজনৈতিক কার্যক্রম চলছে। স্বাভাবিক কার্যক্রম চলছে হয়ত সাধারণ মানুষের কষ্ট হবে। চলাচলের সমস্যা হবে।

নতুন দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে এ কমিশনার বলেন, আমরা ২৬ জুলাই পর্যন্ত সময় দিয়েছি আপত্তি জানানোর জন্য। যারা নিবন্ধনের যোগ্যতা অর্জন করেছে তাদের আপত্তি জানানোর জন্য। কেউ কেউ আপত্তি জানিয়েছে। কালকের পরে আমরা এটা নিয়ে বসব। তাদের (রাজনৈতিক দল) ক্ষোভ থাকতেই পারে। এরপর বলা যাবে। কে ঘেরাও করতে আসছে? তার ঘেরাও করার অধিকার আছে, করুক। যদি কেউ ঘেরাও করে আমরা ঘেরাও হয়ে থাকব, অসুবিধা নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১