মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

নাইজারে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক

আন্তর্জাতিক ডেস্ক :

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থান ঘটিয়েছেন দেশটির সেনারা। একইসঙ্গে সেনাবাহিনী দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করেছে বলে জানিয়েছে। এমনকি অভ্যুত্থানের পর সংবিধান বাতিল করার ঘোষণা দেয়া হয়েছে।

এছাড়া দেশজুড়ে রাত্রিকালীন কারফিউও জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৭ জুলাই) এ সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটে। খবর বিবিসির।

বৃহস্পতিবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে জানা যায়, নাইজারের সেনা সদস্যরা জাতীয় টিভিতে সামরিক অভ্যুত্থানর কথা ঘোষণা করেছে। তারা বলেছে, তারা সংবিধান ভেঙে দিয়েছে, সমস্ত প্রতিষ্ঠান সাসপেন্ড করেছে এবং পশ্চিম আফ্রিকার এই দেশটির সীমান্তও বন্ধ করে দিয়েছে। নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে বুধবার সকাল থেকে প্রেসিডেন্ট গার্ডের সৈন্যরা আটক করে রেখেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রেসিডেন্ট বাজুমের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাকে ওয়াশিংটনের পক্ষ থেকে ‘অটল সমর্থন’ জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট বাজুমের সঙ্গে কথা বলেছেন এবং তাকে জাতিসংঘের পূর্ণ সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন।

মোহাম্মদ বাজুম পশ্চিম আফ্রিকায় ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমা মিত্র বলে পরিচিত। বুধবার নিজের পেছনে অন্য নয়জন ইউনিফর্মধারী সৈন্যকে সঙ্গে নিয়ে টিভিতে অভ্যুত্থানর ঘোষণা দেন নাইজারের সেনাবাহিনীর কর্নেল মেজর আমাদু আবদ্রামানে। সেখানে তিনি বলেন, ‘আমরা, প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনী… দেশের চলমান শাসনের অবসান ঘটাতে সিদ্ধান্ত নিয়েছি। নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং দুর্বল অর্থনৈতিক ও সামাজিক সুশাসনের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের সমস্ত প্রতিষ্ঠান সাসপেন্ড করা হয়েছে এবং মন্ত্রণালয়ের প্রধানরা তাদের প্রতিদিনের দায়িত্ব সামলাবেন।

মেজর আমাদু আবদ্রামানে বলেন, আমাদের কর্মকাণ্ডে হস্তক্ষেপ না করার জন্য সকল বিদেশি অংশীদারদের বলা হচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত স্থল ও আকাশ সীমান্ত বন্ধ রাখা হবে।

এসময় তিনি কারফিউ জারিরও ঘোষণা দেন। আবদ্রামানে বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ কার্যকর থাকবে।

তার দাবি, সৈন্যরা ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ড অব দ্য হোমল্যান্ড (সিএলএসপি)-এর হয়ে কাজ করছে।

এর আগে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে সামরিক বাহিনীর সদস্যরা আটকে রেখেছে। বুধবার সকালের দিকে রাজধানী নিয়ামিতে সেনাবাহিনীর যানবাহন প্রেসিডেন্ট প্রাসাদ অবরুদ্ধ করে রেখেছে বলে একাধিক নিরাপত্তা সূত্র জানায়।

উল্লেখ্য, ২০২১ সালের মার্চ মাসে নাইজারে সামরিক বাহিনীর অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা হয়েছিল। ওই সময় প্রেসিডেন্ট বাজুমের শপথ নেয়ার কয়েক দিন আগে দেশটির সামরিক বাহিনীর একটি ইউনিট প্রেসিডেন্ট প্রাসাদ দখলের চেষ্টা করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১