রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে হবে আ.লীগের সমাবেশ

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের ৩ সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের পূর্ব নির্ধারিত ঢাকা বিভাগীয় সমাবেশ বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটেই অনুষ্ঠিত হবে। শুক্রবার জুমার নামাজের পরেই সমাবেশ শুরু হবে।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগারগাঁয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আমাদের ঢাকা বিভাগীয় সমাবেশ করার কথা ছিল শুক্রবার বিকেলে। একই সময়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির পূর্বনির্ধারিত কর্মসূচি আছে। তাই নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সেখানে সমাবেশ করার অনুমতি দিচ্ছেন না। তাই আমরা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটেই সমাবেশ করব।

তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীরা অলরেডি জানে যে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করছি। গতকাল যেহেতু পারমিশন পেয়েছিলাম না, এখানে (আগারগাঁও) করার একটা প্রস্তুতি নিয়েছিলাম। আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আমাদের সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার শান্তি সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু গতকাল দিনভর নাটকীয়তা শেষে রাতে জানানো হয়- শুক্রবার বিকেল ৩টায় আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরোনো) মাঠে তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ একইদিনে ঢাকাতে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপি চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে আর আওয়ামী লীগ চেয়েছিল বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। তবে কোনো দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে।

পরে বৃহস্পতিবারই আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আওয়ামী লীগের শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী রাতে (বুধবার) মাঠ পরিদর্শনে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। এরইমধ্যে বিএনপি সিদ্ধান্ত জানায় তারা তাদের সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করবে এবং তা হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

বিএনপির এ সিদ্ধান্ত আসার পর আওয়ামী লীগের সিদ্ধান্তেও পরিবর্তন আসে। দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানান, আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। মাঠটি ব্যবহার উপযোগী করার জন্য এক দিন সময় প্রয়োজন। এজন্য আমাদের শান্তি সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই শুক্রবার করা হয়েছে।

এরপর আজ সকালে আবারও মাঠটি পরিদর্শনে যান আওয়ামী লীগ নেতারা। পরিদর্শন শেষে আফজালুর রহমান বলেন, আমরা এসে দেখলাম যে মাঠ প্রস্তুত হতে আরও দুই-এক দিন সময় লাগবে। আমাদের কালকে সমাবেশটি করতে হবে। আমরা চিন্তা করেছি যে আমাদের যেহেতু বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পারমিশন দেওয়া হয়েছে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১