সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

“উপকূল বন্ধু” উপাধিতে ভূষিত হলেন সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশে সর্বপ্রথম সমগ্র উপকূল নিয়ে গণমাধ্যমে বিশেষ কাজের স্বীকৃতি স্বরুপ “উপকূল বন্ধু” উপাধি পেলেন উপকূল সাংবাদিকতার পথিকৃত সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় “উপকূল বন্ধু” উপাধি খচিত সম্মানার বিশেষ স্মারকটি তাঁর হাতে তুলে দেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি আবদুল্লাহ আল মামুন।

রামগতির বিবিরহাটে অনুষ্ঠিত ঈদ মিলনমেলা ও গুণীজন সংবর্ধণা অনুষ্ঠানে রামগতি-কমলনগর অনলাইন এ্যাক্টিভিষ্ট ফোরাম এ সম্মাননা প্রদান করে। সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর বাড়ি উপকূলীয় জেলা বরগুনায়। এরআগেও তিনি আরো প্রায় ১৫টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। এ সময় রামগতি-কমলনগরে নদী ভাঙ্গন রোধে অবদান রাখায় স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল মামুন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মুুুুক্তিযোদ্ধাসহ আরো ১০ জনকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।

ফোরামের সহ-সভাপতি মো. বেলালের সভাপতিত্বে এবং সাইফ রাশেদের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, রামগতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান মাহমুদ ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ, ইউপি চেয়ারম্যান তাওহিদুল ইসলাম সুমন, জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম দিদার, সমাজেসেবক খালেদ আমিন রাশেদ, শিক্ষক কামাল উদ্দিন ওসমান, প্রবাসি ব্যবসায়ী হাজী নাজিম উদ্দিন, ব্যবসায়ী হাজী রিয়াজ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান ইবনে আবদুল কাইয়ুম এবং মাসুদ সুমন প্রমুখ।

সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর কাজের ক্ষেত্র বাংলাদেশের সমগ্র উপকূলের ১৬টি জেলা। সারাবছরই তিনি উপকূলের প্রান্তিক জনপদ ঘুরে তুলে আনেন বিপন্ন মানুষের জীবনচিত্র, সমস্যা, সম্ভাবনা, জলবায়ু পরিবর্তন, পরিবেশ পরিস্থিতি, উন্নয়ন-অপউন্নয়ন, নাগরিক সেবা, শিক্ষা-সংস্কৃতিসহ নানা বিষয়ের খবর। যা প্রকাশ করেন গণমাধ্যমে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930